অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৪৯ পিএম
দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে ১৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড) এবং শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম প্রমুখ।
কর্মসূচির আওতায় সরিষা প্রণোদনায় ১৬০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন