রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সোমবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৬:০৭ পিএম

সোমবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনে রক্ষণাবেক্ষণ কাজ।

রাজশাহীর বিভিন্ন এলাকায় সোমবার (১১ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন করার জন্য সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন বেশ কিছু এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর হবে। এর মধ্যে রয়েছে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লেখিত এলাকাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন ফিডারের সম্পূর্ণ আওতাভুক্ত। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।