জুন ১৬, ২০২৬, ১১:৪৪ পিএম
পঞ্চগড়ের অটোয়ারীতে পুরনো মোটরসাইকেল কেনাবেচার বাজার উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় প্রথমবারের মতো এই বাইক কেনাবেচার বাজারের উদ্বোধন হয়। এতে আলহাজ্ব মোঃ হাফেজ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বক্তব্য রাখেন এবং ফিতা কেটে বাজারের উদ্বোধন ঘোষণা করেন।
সাংবাদিক এ. রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহিদ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, অটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার ও বিএনপি নেতা আবদুল্লাহেল বাকী প্রমুখ।
পুরনো মোটরসাইকেল কেনাবেচার বাজারের উদ্যোক্তা আক্তারুজ্জামান পল্লব জানান, ক্রেতা-বিক্রেতাদের কথা চিন্তা করে ব্যতিক্রম ধর্মী এই বাজারের আয়োজন করা হয়। তিনি বলেন, মূলত এই বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে। ক্রেতাগণ স্বাদ ও সাধ্যের মধ্যে কোন প্রকার দালালের হয়রানি ছাড়া পছন্দের বাইক ক্রয় করতে পারবেন। সপ্তাহের প্রতি শুক্রবার এই বাজার বসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন