জুলাই ৫, ২০২৬, ০২:২২ পিএম
নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মরত অফিসার ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত সুবিধা-অসুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে।
কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের কাছ থেকে পর্যায়ক্রমে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। সদস্যদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং যেকোনো অসুবিধার দ্রুত সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন এসপি।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন তার বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিটি সদস্যের কাজের প্রতি দায়বদ্ধতা পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও সদস্য উপস্থিত ছিলেন। নিয়মিত এই সভার মাধ্যমে পুলিশ সদস্যদের কাজের সমন্বয় এবং তাদের কল্যাণ নিশ্চিত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন