রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন তরুণী ও তার বাবা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৩:৫০ পিএম

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন তরুণী ও তার বাবা

ছবি - সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন খোদ ওই তরুণী ও তার বাবা। তাদের দাবি, প্রথম স্ত্রীর সম্মতিক্রমে বৈধভাবেই তাদের বিয়ে হয়েছে। আর পুরো ঘটনাটিকে একটি সংঘবদ্ধ চক্রের ব্ল্যাকমেইল ও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন তারা।পরিস্থিতি এখন বেশ জটিল আকার ধারণ করেছে।

ভিডিওতে দৃশ্যমান তরুণী মরিয়ম খাতুন গণমাধ্যমকে জানিয়েছেন, গাজী নজরুল ইসলাম তার স্বামী এবং তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তরুণীর বাবা মাসুম বিল্লাহ দাবি করেছেন, গত ১৭ জুন তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। মগবাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে বিশ্রামের সময় ওই ভিডিওটি ধারণ করা হয়েছিল বলে জানান তিনি। এ ঘটনার সঙ্গে চালক ও আত্মীয় ওবায়দুল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তারা। এদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রথম স্ত্রীর সম্মতিতে এই দ্বিতীয় বিয়ে হয়েছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাংসদ গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, গত ১৩ জুলাই দুই স্ত্রীকে নিয়ে মগবাজারে শ্বশুরবাড়ির কার্যালয়ে গেলে ওবায়দুল্লাহ কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের জিম্মি করে টাকা আদায় করে। পরবর্তীতে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।