রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

জুলাইযোদ্ধা আনম আয়াসকে এনডিবির শান্তা ফারজানার লোকজনের মারধর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১০:৫৭ পিএম

জুলাইযোদ্ধা আনম আয়াসকে এনডিবির শান্তা ফারজানার লোকজনের মারধর

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশের (এনডিবি) কার্যালয়ে আগের একটি ঘটনার জেরে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। জুলাইযোদ্ধা আ ন ম আয়াসকে একা পেয়ে মারধর করার অভিযোগ উঠেছে এনডিবি নেত্রী ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও তার লোকজনের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হয়ে ওই জুলাইযোদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাজধানীর শাহবাগ এলাকায় এই সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে।এর আগে এনডিবি কার্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার একটি ঘটনার সূত্রপাত হয়েছিল। অভিযোগ রয়েছে যে শান্তা ফারজানা জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করেছিলেন। 

এর প্রতিবাদ জানাতে গত পয়লা আগস্ট আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জুলাইযোদ্ধা এনডিবি কার্যালয়ে গেলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে এবং ছড়িয়ে পড়া ভিডিওতে শান্তা ফারজানাকে চড় মারার দৃশ্য দেখা যায়। সেই ঘটনার একদিন পরেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকে শাহবাগ এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।