বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঢাবির দোয়েল চত্বর থেকে নিষিদ্ধ সংগঠনের দুই কর্মী আটক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১০:৩৭ এএম

ঢাবির দোয়েল চত্বর থেকে নিষিদ্ধ সংগঠনের দুই কর্মী আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে খাবার বিতরণের সময় সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কিছু ব্যক্তি খাবার বিতরণ করছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত।

আটককৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে নিশ্চিত করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রব্বানী হোসেন জানান, ভোরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনও তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।