রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ের আতিকুর রহমান আতিক: মানসিক রোগীদের সেবায় নিবেদিত

মো: হামিম রানা

অক্টোবর ২, ২০২৫, ০২:১১ পিএম

ঠাকুরগাঁওয়ের আতিকুর রহমান আতিক: মানসিক রোগীদের সেবায় নিবেদিত

ছবি :মো: হামিম রানা | দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তোররা বাজারের বাসিন্দা মো. আতিউর রহমান আতিক দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মানবতার সেবায় কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০৮ সাল থেকে তিনি নিরলসভাবে মানবিক কর্মকাণ্ডে যুক্ত।

২০১১ সালে তিনি তোররা ইসলামী আদর্শ পাঠাগার প্রতিষ্ঠা করেন। এরপর ২০১৭-১৮ সাল থেকে তিনি মূলত রাস্তায় পড়ে থাকা অসহায়, মানসিক ভারসাম্যহীন এবং ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেন।

তাঁর মানবিক উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • প্রতি সপ্তাহে একবার হরিপুরের মানসিক ভারসাম্যহীন মানুষদের গোশত-ভাত খাওয়ানোর আয়োজন করা।

  • প্রতি মাসে একবার তাদের গোসল করানো ও চুল কেটে দেওয়া।

  • এখন পর্যন্ত পাঁচজন গুরুতর মানসিক রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছেন। হাত-পা পচে যাওয়া বা মাংসের ভেতরে আংটি ঢুকে যাওয়ার মতো জটিল রোগীদেরও তিনি সেবার আওতায় এনেছেন।

  • তাঁর প্রচেষ্টায় এখন পর্যন্ত ৯ জন মানসিক রোগীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

এছাড়াও, ঈদ উপলক্ষে তিনি এই অসহায় মানুষদের জন্য বিশেষ আয়োজন করেন। নতুন কাপড় পরিয়ে, খাবার খাইয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মানবতার সেবায় মো. আতিউর রহমান আতিকের এই নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।