শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রবিউল এহ্সান রিপন

নভেম্বর ২, ২০২৫, ১০:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত"—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।শনিবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁওয়ের উপদেষ্টা পরিষদের সভাপতি হাফেজ রশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং প্রধান আলোচক ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. তোজাম্মেল হক। এছাড়াও আসরের সদস্য ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেজন্য সৎ আর দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। সবাইকে সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাদক থেকে দূরে থাকতে হবে।