নভেম্বর ৬, ২০২৫, ০৮:৫৩ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।বিজিবির আহ্বানে বুধবার (৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি'র নিয়ন্ত্রণাধীন সোনাপাতিলা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার ৪১৬ সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব সোনাপাতিলা এলাকায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৮ ব্যাটালিয়নের আওতাধীন সোনাপাতিলা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. কাজী কামাল, সঙ্গে ছিলেন ৫ জন বিজিবি সদস্য। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭ মলানী ক্যাম্প কমান্ডার এস আই বি আর গুজরাজ, সঙ্গে ছিলেন ৫ জন বিএসএফ সদস্য।
আলোচনার মূল বিষয়বস্তুসৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় করেন। আলোচনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিম্নলিখিত বিষয়ে জোর দেওয়া হয়:
-
সম্পর্ক: সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা।
-
চোরাচালান রোধ: অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মানব পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বৃদ্ধি।
-
সহিংসতা হ্রাস: সীমান্ত হত্যা না করা, পুশইন না করা এবং সীমান্তে ফায়ার না করা।
-
সমন্বয়: সীমান্তে যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন