বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আতিউর রহমান

নভেম্বর ১০, ২০২৫, ০৬:০৮ পিএম

বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাদক, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় মাদক, চোরাচালান, মানবপাচার, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ সচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সমাবেশ করার প্রস্তাব করেন। সভার সভাপতি ইউএনও ইন্দ্রজীত সাহা প্রস্তাবটি অনুমোদন করে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান।

মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আতিউর রহমান, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন আলী, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন এবং এনায়েতপুর বিওপি কমান্ডার প্রমুখ।