মজিবর রহমান
নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে মিছিল করেছে স্থানীয় বিএনপি।
বিএনপির নেতাকর্মীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যা হয়েছে। ওই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।
এই দাবিকে সামনে রেখে গতকাল (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতাকর্মীরা এক মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে পথসভায় বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনাসহ কয়েক জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন এবং অচিরেই এই শাস্তি হবে বলে তারা আশা প্রকাশ করেন।