সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে অভিন্ন দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৯, ২০২৫, ০৪:০১ পিএম

দিনাজপুরে অভিন্ন দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

ছবি-দিনাজপুর টিভি

সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, দিনাজপুর-এর উদ্যোগে আজ বুধবার (১৯ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা সকল টেকনোলজিস্টের জন্য অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই পেশাজীবীরা বেতন কাঠামোতে বৈষম্যের শিকার হয়ে আসছেন, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন—এমটি (ল্যাব) তানভীর চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের এমটি (ল্যাব) ইউনুস আলী, বিডিপিএ দিনাজপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ফার্মাসিস্ট মো. আলমগীর হোসেন, আতিক, জাহিদুল, মোস্তাফিজুর রহমান মানিক, সাদিকুল, তুষার, আজাদ, নাহিদ মোস্তফা হাবিব প্রমুখ।

বক্তারা আরও জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।