শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

খানসামা বাজারে ওজন যন্ত্র যাচাই করল উপজেলা প্রশাসন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৩৭ পিএম

খানসামা বাজারে ওজন যন্ত্র যাচাই করল উপজেলা প্রশাসন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মাছ বিক্রির ক্ষেত্রে ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজারে ওজন পরিমাপক যন্ত্র যাচাই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার এই অভিযান পরিচালনা করেন।অভিযানে উপজেলার পাকেরহাটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয়।

ওজন ও পরিমাপে অনিয়ম পাওয়া গেলে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, "ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে।

নিয়মিতভাবেই এ ধরনের অভিযান চলবে।" তিনি জানান, ভোক্তারা যাতে ওজনে প্রতারিত না হন, তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।অভিযানকালে বিএসটিআই'র কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।