নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৪৯ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহারাজপুর বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমইটিপি)-এর আওতায় 'উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ।
শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় যান্ত্রিক আগাছা দমন যন্ত্র (উইডার) ব্যবহারের বিষয়ে।
আধুনিক এই যন্ত্র ব্যবহার করে কীভাবে সহজে ও কম খরচে আগাছা দমন করা যায়, তা কৃষকদের দেখানো হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তাদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা।মাঠ দিবসে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার, এভিসিএফ মোহাম্মদ আলী সিদ্দিকী, এভিসিএফ মামুনুর রশীদসহ স্থানীয় কৃষক ও সংগঠকবৃন্দ।
স্থানীয় কৃষক ও সংগঠকদের আশা, এই ধরনের প্রশিক্ষণ কৃষকদের উচ্চ মূল্যের ফসল উৎপাদনে আগ্রহী করে তুলবে এবং বাজারে তাদের পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন