এনামুল মবিন (সবুজ)
নভেম্বর ২৯, ২০২৫, ০১:৩৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, সাদেক আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অভিযোগ জানানো হয়েছিল এবং পুলিশ তাকে মাদকসহ কয়েকবার আটকও করে। কিন্তু কয়েকদিন পরেই সে জামিনে মুক্ত হয়ে পুনরায় স্বগৌরবে মাদক ব্যবসা শুরু করত।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, "তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ ইতোপূর্বে ১৮টি মামলা রয়েছে। তাকে নতুন আরেকটি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।"