রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবৈধ ইটভাটায় অভিযান: ৬ লাখ টাকা জরিমানা

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৪৩ পিএম

অবৈধ ইটভাটায় অভিযান: ৬ লাখ টাকা জরিমানা

ছবি-দিনাজপুর টিভি

পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ৪টি ইটভাটায় ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে ২টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর-২০২৫) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার মো. রুনায়েত আমিন রেজা।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক পরিচালিত এই অভিযানে:জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট: অবৈধভাবে পরিচালিত মেসার্স শাফী ব্রিকস (মেলারডাঙ্গা, পার্বতীপুর) এবং মেসার্স বারী ব্রিকস (মরনাই, পার্বতীপুর) নামক ২টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

সেই সাথে ভাটার কাঁচা ইট বিনষ্ট করা হয়।চিমনি ভেঙে উচ্ছেদ: মেসার্স যমুনা ব্রিকস (হয়বৎপুর, পার্বতীপুর) ও ২ মেসার্স আর টি ব্রিকস (সৈয়দপুর, দূর্গাপুর, যশাইহাট, পার্বতীপুর) নামক ২টি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য (দিনাজপুর ক্যাম্প), পার্বতীপুর উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদস্যবৃন্দ।জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।