সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম ইব্রাহিম খলিলের ইন্তেকাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৫৩ পিএম

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম ইব্রাহিম খলিলের ইন্তেকাল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বনড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী বিএসসি শিক্ষক এবং দৈনিক তিস্তা পত্রিকার কাহারোল উপজেলার নিজস্ব সংবাদদাতা আলহাজ্ব এ.কে.এম ইব্রাহিম খলিল (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১০ ডিসেম্বর'২৫) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দিনাজপুর চেকআপ ডায়াগনস্টিক ও হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম এ.কে.এম ইব্রাহিম খলিল গত ২০ নভেম্বর'২৫ পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে সঙ্গে সঙ্গে দিনাজপুর চেকআপ ডায়াগনস্টিক ও হসপিটালের আইসিইউতে ভর্তি করেন।

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর মৃত্যু হয়।তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, তিন কণ্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের রেখে গেছেন।মরহুমের জানাজা নামাজ আজ বুধবার নিজ বাসভবন (উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ মহেশপুর সাধুর বাজার) বিকাল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দিনাজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মতিউর রহমান।

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, বীর মুক্তিযোদ্ধা ও কাহারোল সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বনড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু গোপেশ চন্দ্র রায় সহ কাহারোল প্রেস ক্লাবের সহকর্মীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অন্যান্য স্তরের সুধীজনেরা।