আতিউর রহমান
ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাজারের প্রায় ১২ থেকে ১৫টি দোকান ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে দোকানগুলো পুড়ে যেতে শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তাঁদের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে, তবে সূত্রপাত এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।