মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অনন্যা’র বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহরের ঈদগাহবস্তি পুলিশ লাইন রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা বেগমের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
এছাড়া আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম। প্রতিবেদন দুটির ওপর পর্যালোচনার পর উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভার শুরুতে সম্প্রতি ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোঃ মঞ্জুরুল ইসলাম।নির্বাহী পরিচালক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী তাঁর বক্তব্যে সংস্থার কার্যক্রম তুলে ধরে বলেন।
অনন্যা সংস্থা প্রতিবন্ধী উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিক্ষা কার্যক্রম, তামাক ও মাদকবিরোধী সচেতনতা এবং আয় বৃদ্ধিমূলক বিভিন্ন প্রকল্প সফলভাবে পরিচালনা করে আসছে। এছাড়া দুস্থদের মাঝে শীতবস্ত্র, হুইলচেয়ার এবং গবাদিপশু বিতরণসহ নানা মানবিক কাজে আমরা সচেষ্ট আছি।”সভায় সংস্থার সহ-সভাপতি আক্তারা বেগম, নির্বাহী সদস্য সুবর্ণা মোস্তফা কামালসহ সাধারণ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিসাবরক্ষক আক্তারা বানু।