বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

অলিউর রহমান মিরাজ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:০৩ পিএম

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

৩ মাদকসেবীর জেল

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন যুবককে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান গত বুধবার সকাল ও সন্ধ্যায় পৃথক অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন। মাদক সেবনের অপরাধে অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ কাদিরাবাদ গ্রামের মৃত মালেবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২২), বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণজীবনপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে বদিউজ্জামান (২৬) এবং গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে শিহাব (১৮)।

 সাজাপ্রাপ্তদের মধ্যে বদিউজ্জামানকে ১৫ দিনের এবং আব্দুর রাজ্জাক ও শিহাবকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুর রাজ্জাককে গত বুধবার এবং বদিউজ্জামান ও শিহাবকে আজ বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এলাকায় মাদক নির্মূলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরাধীদের কারাগারে প্রেরণের মধ্য দিয়ে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।