বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে সিবিও সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

আতিউর রহমান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৬:৪৮ পিএম

বিরলে সিবিও সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

সিবিও দক্ষতা প্রশিক্ষণ :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে কমিউনিটি বেজড অর্গানাইজেশন বা সিবিও সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সংস্থার নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণটি সম্পন্ন হয়। প্রশিক্ষণে সিবিও-এর বিভিন্ন পর্যায়ের সদস্য ও সদস্যাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

মূলত স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং কার্যকর ব্যবস্থাপনার কৌশল শেখানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান। 

তিনি তার বক্তব্যে সমবায় কার্যক্রমের গুরুত্ব এবং সিবিও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ সংগঠনের কোনো বিকল্প নেই। 

এই ধরনের প্রশিক্ষণ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি’র ম্যানেজার এন্টিনা দাস। তিনি সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সিবিও-এর সমন্বয় নিয়ে আলোকপাত করেন। 

এছাড়াও বক্তব্য রাখেন ধর্মপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার দুলাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সিবিও সদস্যদের নিজ নিজ এলাকায় নেতৃত্ব প্রদান এবং উন্নয়নমূলক কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।