এপ্রিল ২৯, ২০২৬, ০৫:২৭ পিএম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার ভান্ডারা বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।৪২ বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভান্ডারা বিওপি’র একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল।
সীমান্ত পিলার ৩২৭/১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (FAIRDYL) উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতে আরও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা সচেষ্ট বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন