এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৫৯ পিএম
দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় বুধবার (২৯ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। তিনি প্রজেক্টরের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও দিবসটির গুরুত্ব তুলে ধরেন। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রাণীর সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ও জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার। এছাড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা কমলা কান্ত রায়, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও জনসচেতনতার ওপর আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মচারী ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন