মে ১৩, ২০২৬, ০৬:৫৮ পিএম
দিনাজপুরের বিরলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পরিচিতি, মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে বিরল পৌরশহরের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদার ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মমতাজ বেগম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা। এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা শাখার সভাপতি এরশাদ মোল্লা।
অনুষ্ঠানে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক তাজ আল মিনার রকেট, সাবেক সভাপতি অধীন চন্দ্র সরকার এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন প্রমুখ।বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সাথে নবনির্বাচিত কমিটি ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিরল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন