শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃ‍‍`ত্যু

ফাহিম হোসেন রিজু

মে ১৫, ২০২৬, ১১:১০ এএম

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃ‍‍`ত্যু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে সাকোয়াদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এই নিহতের ঘটনা ঘটে। নিহত সাকোয়াদ ওই একই এলাকার মৃত মমদেলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও সাকোয়াদ তার পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনার জন্য পানিতে নামেন।

 হাঁসগুলো নিয়ে আসার একপর্যায়ে তিনি নদীর মাঝপথে পৌঁছান। সেখানে পানির গভীরতা বেশি থাকায় তিনি আর সাঁতরে কূলে ফিরতে পারেননি এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যান।এ সময় নদীর কাছাকাছি থাকা স্থানীয় লোকজন তাকে তলিয়ে যেতে দেখেন। তারা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে ওই বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চালান। 

তবে নদীর গভীরতার কারণে তারা ব্যর্থ হয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর তারা নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরপরই তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় শালিকাদহ এলাকায় সাধারণ মানুষের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।