মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২৬, ১০:১১ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

ছবি-দিনাজপুর টিভি

বীরগঞ্জে ভিক্টোরি প্লাস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিংয়ের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ মে) বীরগঞ্জ শালবন মিলনায়তন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম দুলাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আক্কাস আলী। তিনি বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি এবং মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। 

তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আ. মতিন, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, 

বীরগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রোকনুজ্জামান রোকন, সমাজসেবক সোহেল আহম্মেদ, কুতুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকাশ চন্দ্র রায়, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা কৌশিক ঘোষ, সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম এবং জগদল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।