মে ৩১, ২০২৬, ০৬:২৩ পিএম
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ব্যাপক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মোঃ আবুজার সেতুর নিজস্ব উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মোফাজ্জাল হোসেন দুলাল।মোঃ আবুজার সেতুর সঞ্চালনায় আয়োজিত এই স্মরণসভায় স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিশেষ সেতুর বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এবং জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটী ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলামসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানটি শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে এক বিশেষ তবারক বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। সমগ্র মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জাল হোসেন দুলাল।

-20260530154001.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন