বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই শহিদ দিবস

এনামুল মবিন(সবুজ)

জুলাই ১৬, ২০২৬, ০৬:৩৬ পিএম

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই শহিদ দিবস

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শহিদদের স্মরণে এই আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুন নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, মেজবাহুল ইসলাম, মোকাররম হোসেন মুকুল, চিরিরবন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম এবং জুলাই যোদ্ধা সোহেল সাজ্জাদ, তৌহিদা বুলবুল মৌরী ও নুর আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভার শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সভার শেষে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, আহত যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।