বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ভিক্ষুকদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৪:২৩ পিএম

ভিক্ষুকদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে

দিনাজপুরের খানসামা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে অসচ্ছল ও প্রান্তিক মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের এই পদক্ষেপ স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

এই সহায়তা পুনর্বাসনের পথ সুগম করবে।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে যারা স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরে আসতে চান, তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগী ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে এই ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকাটিকে পর্যায়ক্রমে ভিক্ষুকমুক্ত করা সম্ভব হবে।