শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পন্ন

মো: মামুনুর রশিদ

জুলাই ২৩, ২০২৬, ০৬:০৩ পিএম

বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পন্ন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ দিনাজপুর সার্কেলের নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটির আয়োজনে ৩৯৫তম ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই পরীক্ষা কার্যক্রমে পেশাদার ও অপেশাদার যানবাহন চালকরা অংশগ্রহণ করেন।সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধাপের মাধ্যমে পরীক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।

সকাল সাড়ে আটটায় বিআরটিএ দিনাজপুর সার্কেল অফিসে অংশগ্রহণকারী চালকদের ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সকাল সাড়ে নয়টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে মৌখিক পরীক্ষা এবং পরবর্তীতে বড় মাঠে প্রাকটিক্যাল বা ফিল্ড টেস্ট সম্পন্ন করা হয়।

উক্ত পরীক্ষায় মোট দুইশো বাইশ জন আবেদন করলেও শেষ পর্যন্ত পঁচাশি জন পরীক্ষার্থী অংশ নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সফিকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা সহযোগিতা করেন।অনলাইনের মাধ্যমে নির্ধারিত পোর্টালে আবেদন করে নির্দিষ্ট তারিখে এই পরীক্ষায় অংশ নিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।