শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ৪টি সফল সিজার

সুবল রায়

জুলাই ২৮, ২০২৬, ১০:২০ এএম

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ৪টি সফল সিজার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি চিকিৎসায় বিশেষ অবদান রেখে কোনো প্রকার জটিলতা ছাড়াই এক দিনে চারটি সফল অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশন সম্পন্ন করা হয়েছে। সোমবার মায়েদের শারীরিক প্রয়োজনীয়তা ও চিকিৎসাগত স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে অভিজ্ঞ চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। 

সফল এই অস্ত্রোপচারের পর চার নবজাতক এবং মায়েরা সকলেই আশঙ্কামুক্ত ও সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।উপজেলা পর্যায়ে নিখরচায় এই সেবা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত সরকারি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। 

অস্ত্রোপচার প্রক্রিয়ায় প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন গাইনি অ্যান্ড অব্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ শরীফ রুশো এবং এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন কনসালটেন্ট ডা. মো. জাভেদ সারোয়ার চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকা ইসলাম তন্বী, মেডিকেল অফিসার ডা. রিফাত জাহান রিফা ও ওটি ইনচার্জসহ দায়িত্বরত নার্সবৃন্দ।