রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৬, ০৭:০২ পিএম

বীরগঞ্জে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উল্লাস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তর শাখা।কর্মসূচিতে গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা। আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার সভাপতি মো. সোহানুর রহমান সুমন এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি মো. মমিনুল ইসলাম। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক তিন সভাপতি মো. জাকিরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম এবং মো. রেজাউল করীম।

তাদের পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মো. রাশেদুন নবী বাবু সেখানে বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভার সব কার্যক্রম শেষ হওয়ার পর সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়। পরে সেই মিছিলটি বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।