আগস্ট ১৬, ২০২৬, ০৬:৩৫ পিএম
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সভায় বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।
সাধারণ সম্পাদক আবুল আ`লা মাহবুবুর রহমান ভট্টো`র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম তুফান, মোঃ আব্দুল বাকী এবং মোঃ মাহফুজ আলী চৌধুরী। বক্তারা আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ মশিহুর রহমান ফাতেমী ও মোঃ তোজাম্মেল হক লিটন উপস্থিত ছিলেন। এছাড়া কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুর হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিমসহ নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন