অক্টোবর ৩০, ২০২৫, ০৯:৫০ পিএম
দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস (বুনু বিশ্বাস)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩২ বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের পর তার চাকুরী জীবনের সমাপ্তিতে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাকেরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়,
সারদেশ্বরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, রাজবাটি সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান, তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সহকারী শিক্ষক অব্রাহাম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন