বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

‘সারা বাংলা-৮৮’ ফাউন্ডেশন দিনাজপুরের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৫:২৬ পিএম

‘সারা বাংলা-৮৮’ ফাউন্ডেশন দিনাজপুরের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত

“উৎসবে আনন্দে বন্ধুত্বের বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে বালুবাড়ী গ্রীণভিউ কমিউনিটি সেন্টারে ‘সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন’ দিনাজপুর জেলা প্যানেলের আয়োজনে মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা প্যানেল কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, "সারা বাংলা-৮৮ ফাউন্ডেশন শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয়, বরং আমরা আর্তমানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের সদস্যদের সহযোগিতায়।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরের জয়েন্ট কো-অর্ডিনেটর মো. মোস্তাফিজ, মো. মানিক, মো. মোকাররম, মো. সাগর, ইভা এবং ১৩ উপজেলা থেকে আসা ২৭ জন জয়েন্ট কো-অর্ডিনেটররা।

সভার শুরুতে ইন্তেকাল করা সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব পাঠ করেন আব্দুল মোস্তাক রুবেল।

সংগঠনকে গতিশীল করতে এবং আগামীতে বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন প্রফেসর লাল মিয়া, প্রিন্সিপাল মোফাজ্জল, প্রকৌশলী আফসার ও ক্যাডেট আল মামুন শাহিন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রদীপ ঘোষসহ ১৩ উপজেলার উপস্থিত প্যানেলের সদস্যরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মমতাজ মম ও সহযোগী অধ্যাপক মিনহাজুল মানিক।