সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খানসামায় কৈ, শিং ও মাগুরের আধা-নিবিড় চাষ বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৮:২২ পিএম

খানসামায় কৈ, শিং ও মাগুরের আধা-নিবিড় চাষ বিষয়ক প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামায় কৈ, শিং ও মাগুর মাছের আধা-নিবিড় চাষ বিষয়ক এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ নভেম্বর) উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আয়নাল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস ও জেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বক্তারা আধা-নিবিড় পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষের সম্ভাবনা ও লাভজনক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে চাষীদের উৎসাহিত করার আহ্বান জানান।