নভেম্বর ৩, ২০২৫, ০৮:৩৬ পিএম
দিনাজপুরের কাহারোলে আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপনের লক্ষ্যে উপজেলা বিএনপির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২ নভেম্বর’২৫ রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন ও সফল করার লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন (রাজা), উপজেলা বিএনপির সহ-সভাপতি যথাক্রমে মো. আনারুল ইসলাম ও মো. আবু তালেব, এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জুয়েল রানা।
উক্ত সভাটি পরিচালনা ও সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা। সভায় উপস্থিত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অন্যান্য বছরের চেয়ে এই বছর আরও ব্যাপক উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করার জন্য আহ্বান জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন