সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়া: সদর উপজেলায় আনন্দ মিছিল

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ৪, ২০২৫, ০৬:২৯ পিএম

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়া: সদর উপজেলায় আনন্দ মিছিল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

নেতাকর্মীরা মঙ্গলবার (৪ নভেম্বর) সদর উপজেলায় জড়ো হন এবং সেখান থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

আনন্দ মিছিলটি সদর উপজেলা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।মিছিলে দিনাজপুর জেলা বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করার পর থেকে নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ দিনাজপুর জেলাজুড়ে আনন্দ-উল্লাস করছেন।