আতিউর রহমান
নভেম্বর ৬, ২০২৫, ০৮:৪৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বিরলে প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত: প্রান্তিক নারীর সরকারি সেবা প্রাপ্তি জোরদারকরণেগুরুত্বারোদিনাজপুরের বিরল উপজেলায় পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় (উপজেলা) পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহণকারীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ এবং প্রকল্প অংশগ্রহণকারীদের সরকারি সেবা প্রাপ্তির লক্ষ্য অর্জনে এই সংলাপ সভার আয়োজন করা হয়। এর মাধ্যমে এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) বাস্তবায়নের দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।
উক্ত সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা, বিরল থানার সাব-ইন্সপেক্টর মো. সোহেল রানা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সাব-অ্যাসিস্ট্যান্ট প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মোছা. রেহেনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারী পরেশ চন্দ্র রায়, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ প্রমুখ।
এছাড়াও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মো. মন্তাজুল ইসলাম, অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর মো. শামসুল হক এবং প্রকল্প অংশগ্রহণকারী ১০ জন নারী তাদের বক্তব্য তুলে ধরেন।