নভেম্বর ৭, ২০২৫, ০৬:৫০ পিএম
দিনাজপুরের বিরল এপি (ওয়ার্ল্ড ভিশন) এবং স্থানীয় জনগণের নেতৃত্বে ১০ নং রানীপুকুর এলাকায় এক ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি"—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা হতে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।
এই কার্যক্রমে যুব ফোরাম, ভিডিসি এবং ইউনিয়ন পরিষদ-এর সদস্যসহ প্রায় ১০০ জন স্থানীয় বাসিন্দা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অভিযানের অংশ হিসেবে রাস্তা-ঘাট ও বাজার এলাকার আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়।
সকল অংশগ্রহণকারী নিজস্ব উদ্যোগে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পুরো এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করেন।রানীপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের সুরক্ষায় পরিচ্ছন্ন গ্রাম গঠনের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন