জুন ৮, ২০২৬, ১০:৩৯ এএম
ঈদুল আজহার পর দেশে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমেছে। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল সকাল থেকে এই দর কার্যকর হয়েছে।
দামে নতুন কোনো পরিবর্তন না আসায় আজ সোমবারও স্বর্ণ এই একই দরে বিক্রি হচ্ছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুন ঈদের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান সমন্বয় স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন