বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়াল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১০:৪২ এএম

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়াল

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। নতুন করে মূল্যবৃদ্ধির ফলে প্রতি ব্যারেল তেলের দর ১০১ মার্কিন ডলার ছাড়িয়েছে। বাজারের লেনদেন তথ্যে দেখা যায়, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৫১ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড অয়েলের দামও বেড়েছে। পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এমন সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি রয়েছে। 

এর পাশাপাশি সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের জোগান বিঘ্নিত হওয়ার নতুন শঙ্কা তৈরি হয়েছে। এই দ্বিমুখী সংকটের প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।