রকিবুল হাসান মুন্না
নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী শিপন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে বগুড়ায় তার নিজ বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিপন মিয়া হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, শিপন ছিলেন শান্ত, ভদ্র ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। তার এই অকাল মৃত্যুতে বিভাগে শোকের আবহ বিরাজ করছে।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।