বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জকসু নির্বাচন ২০ কেন্দ্রের ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:০৮ পিএম

জকসু নির্বাচন ২০ কেন্দ্রের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০ কেন্দ্রের সমন্বিত হিসাবে ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২,৪০৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৩১৬ ভোট। অর্থাৎ ভিপি পদে রাকিব ৮৮ ভোটে এগিয়ে আছেন।

তবে জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ২,৪৮৫ ভোট পেয়ে ১,৪০৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন; যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,০৮৭ ভোট। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ২,০৮৫ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী তানজিল (১,৯২৭ ভোট) থেকে ১৫৮ ভোটে এগিয়ে রয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব ফলাফল ঘোষণা করা হয়। বাকি ১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ হলেই চূড়ান্ত বিজয়ীদের নাম জানা যাবে।