সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ০১:০৬ এএম

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করেছেন নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ মে) রাতে হলের গেটের সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাতে থাকেন।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রীদের ‘হল কারও বাপের না, ছাত্ররাজনীতি চলবে না’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি তিতুমীর কলেজের হলে নতুন কমিটি দিয়েছে ছাত্রদল। এই কমিটির বিপক্ষে কথা বলায় তিন জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মূলত এই বহিষ্কারের খবরের জের ধরেই ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ছাত্ররাজনীতি স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভে নামেন।