আগস্ট ৩১, ২০২৬, ০৩:০০ পিএম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্কুল-কলেজে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। রোববার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভা ও আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় এই সিদ্ধান্ত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।ইউএনও মনিরা খাতুন সভায় উপস্থিত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি উল্লেখ করেন, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের একাগ্রতা নষ্ট হচ্ছে, যা কাটিয়ে ওঠা জরুরি। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন