সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আজ রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোটগ্রহণ ও ভোটদানের হার
অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, "৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি।" বিকেল ৪টায় ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়ে গেছে। দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
-
বিজয় একাত্তর হল: ৮৫.০২%
-
সলিমুল্লাহ মুসলিম হল: ৭৯%
-
শহিদুল্লাহ মুসলিম হল: ৭৫%
-
অমর একুশে হল: ৬২%
নির্বাচনের সংক্ষিপ্ত পরিসংখ্যান
মোট ভোটার: ৩৯ হাজার ৮৭৪ জন।
-
ছাত্রী ভোটার: ১৮ হাজার ৯৫৯ জন (৫টি হলে)।
-
ছাত্র ভোটার: ২০ হাজার ৯১৫ জন (১৩টি হলে)।
-
মোট প্রার্থী: ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন