বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

শেষ হলো রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৩১ পিএম

শেষ হলো রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতি

ছবি - সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোট গণনা শুরু হয়েছে।

এর আগে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরও বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কেন্দ্রে উপস্থিত থাকা সকল ভোটারের ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিলগালা করে গণনা কেন্দ্রে নিয়ে আসা হয়।রাকসু নির্বাচনের কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, ভোট গণনার জন্য ১০০টি করে ব্যালট পেপারের বান্ডেল তৈরি করে তা ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে।

পুরো প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন হওয়ায় চূড়ান্ত ফলাফল পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১ জন। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে এবং ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।