মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
বিনোদন অঙ্গন

খায়রুল বাসারের পাত্রী খোঁজা নিয়ে সুনেরাহর মজার পোস্ট

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

খায়রুল বাসারের পাত্রী খোঁজা নিয়ে সুনেরাহর মজার পোস্ট

ছোটপর্দার পরিচিত দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামালের সামাজিক যোগাযোগমাধ্যমের খুনসুটি নিয়ে মেতেছেন ভক্তরা।

পর্দায় রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দর্শকদের বিশেষ আগ্রহ রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খায়রুল বাসারের বিয়ের প্রসঙ্গ টেনে ফেসবুকে একটি মজার পোস্ট দেন সুনেরাহ। অভিনেতার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, খায়রুল বাসারকে দেখিয়ে তিনি একটি সুন্দর পাত্রী খুঁজে পেয়েছেন এবং এবার তাকে বিয়ে দিয়েই দেবেন।

সহকর্মীর এমন খুনসুটির জবাবে মন্তব্য করতে দেরি করেননি খায়রুল বাসার। তিনি লেখেন, সুনেরাহকে কীভাবে ধন্যবাদ জানাবেন ভেবে পাচ্ছেন না। একে মেঘ না চাইতেই বৃষ্টির সঙ্গে তুলনা করে অভিনেতা রসিকতা করে বলেন, পাত্রীর আশায় তার ছোট জীবনটা প্রায় শেষ হতে চলেছিল, তাই সুনেরাহ তাকে বড় ধরনের বাঁচান বাঁচিয়েছেন।

দুই অভিনয়শিল্পীর এই কথোপকথন ঘিরে মন্তব্যের ঘরেও নাটকপ্রেমী ভক্তরা বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্য করতে শুরু করেন।

অনেকেই তাদের অভিনীত নাটকের বিভিন্ন চরিত্রের প্রসঙ্গ টেনে খোঁচা দেন। কেউ মেহেরিন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেন, আবার কেউ নাটকের দৃশ্য মিলিয়ে ফাহাদ চরিত্রের রেফারেন্সে মন্তব্য করেন। ‍‍`এটা আমাদেরই গল্প‍‍` নাটকের বিভিন্ন চরিত্র ও কেয়া পায়েল এবং ইরফান সাজ্জাদের চরিত্রের প্রসঙ্গ তুলেই ভক্তদের এমন মন্তব্য এসেছে।